দেশে কর্মসংস্থান বাড়াতে পিকেএসএফের মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক গত ২৩ মে পাঁচ হাজার কোটি টাকার এ বিশেষ তহবিল ঘোষণা করে। তহবিলের অর্থ ব্যবহার করে দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে পিকেএসএফ।