বাণিজ্য

ণিজ্য মন্ত্রণালয় ‘ডিপেনিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন, ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন’ নামে ৩০ কোটি ডলার বা প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রস্তাব করেছে।

পুরোনো ব্যর্থতা রেখে নতুন প্রকল্পে কি রপ্তানি বহুমুখীকরণ সম্ভব?

তৈরি পোশাকের ওপর অতিনির্ভরতা কমিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, হালকা প্রকৌশল এবং প্লাস্টিক খাতের রপ্তানি বাড়ানোর জন্য ২০১৭ সালে নেওয়া হয়েছিল ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ বা ইসি৪জে প্রকল্প। প্রকল্পটির উদ্দেশ্য শুধু কিছু ভবন নির্মাণ বা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া ছিল না; সম্ভাবনাময় খাতগুলোকে আন্তর্জাতিক মান, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, পরীক্ষণ ও সনদসেবা এবং প্রয়োজনীয় শিল্প […]

৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি এবার ছোলা ও খেজুরও সংগ্রহ করবে সংস্থাটি।

চল্লিশ দেশের মাধ্যমে চীনের পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্রে: ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্ক এড়াতে চীন ভারতসহ ৪০টিরও বেশি দেশ ও বাণিজ্য অঞ্চলকে ব্যবহার করে একটি বিস্তৃত ‘শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক’ গড়ে তুলেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের বাণিজ্য ও উৎপাদন নীতি দপ্তরের প্রকাশিত ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ শীর্ষক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

স্বর্ণের দাম আবারও ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।