৩২৯ টেকনিক্যাল স্কুল স্থাপন প্রকল্পের মেয়াদ তিন বছর বাড়ছে
উপজেলা পর্যায়ে ৩২৯টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপনে ২০ হাজার ৫২৫ কোটি টাকার প্রকল্পটির প্রায় ছয় বছরে ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ১১ শতাংশ। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির অনুমোদিত মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হলেও জুলাই ২০২৬ পর্যন্ত ব্যয় হয়েছে ২ হাজার ৫৪ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৯ দশমিক ৭৬ শতাংশ। […]