অর্থনৈতিক অঞ্চল

বেপজার ৮ কারখানা ভবন নির্মাণে আবারও বাড়ছে মেয়াদ

দেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় আটটি ছয়তলা কারখানা ভবন নির্মাণের প্রকল্পটি নির্ধারিত সময়েও শেষ করতে পারেনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ব্যয় না বাড়িয়ে প্রকল্পটির মেয়াদ দ্বিতীয় দফায় আরও ছয় মাস বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বেপজা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় […]

বন্ধ তিন মিলের জমিতে অর্থনৈতিক অঞ্চল করলে ৩.৭ লাখ কর্মসংস্থান হবে

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ দুটি পাটকল ও একটি চিনিকলের জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হতে পারে। এর মধ্যে প্রায় ৯৫ হাজার নারী কাজের সুযোগ পাবেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলো হলো নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলস এবং কুষ্টিয়া সুগার মিলস অর্থনৈতিক অঞ্চল।

মহেশখালী–মাতারবাড়ী ঘিরে ছয় প্রকল্পের পরিকল্পনা

অর্থনীতি ও কর্মসংস্থান, অবকাঠামোভিত্তিক সুষম উন্নয়ন এবং ব্লু ইকোনমিকে মূল লক্ষ্য ধরে মহেশখালী–মাতারবাড়ী অঞ্চলের জন্য নতুন উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছে সরকার।

পরিকল্পনায় শিল্পায়ন ও সমুদ্রবন্দর, ভূমি ব্যবহার ও নগরায়ণ, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্থানীয় কর্মসংস্থান, মৎস্য অবকাঠামো এবং চিংড়ি শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এসব খাতে চারটি সমীক্ষা এবং সমীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয়টি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)। তবে সমীক্ষা ও প্রকল্পগুলো এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এগুলো বাস্তবায়নে পরবর্তী সময়ে আলাদা অনুমোদন নিতে হবে।

InfraBangla.Com

চার বছর পিছিয়ে আড়াইহাজার জাপানি অর্থনৈতিক অঞ্চল

জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৫ সালে জাপানের সঙ্গে ঋণচুক্তি করে সরকার। চুক্তির এক দশকের বেশি এবং প্রকল্প শুরুর সাত বছর পেরিয়ে গেলেও অঞ্চলটির প্রয়োজনীয় সব অবকাঠামো প্রস্তুত হয়নি।