লাকসাম–চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরে ব্যয় হবে ১৬,৯৫৫ কোটি টাকা
লাকসাম–চিনকি আস্তানা–চট্টগ্রাম রেলপথের ১৩১ দশমিক ২০ কিলোমিটার মিটারগেজ ডাবল লাইন ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরে ১৬ হাজার ৯৫৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার দেবে ২ হাজার ৮২৫ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক—ইআইবির কাছ থেকে ১৪ হাজার ১৩০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের […]