ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের পুরো অর্থ ফেরত দেওয়ার উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। আবেদন গ্রহণের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে মেয়াদি আমানতের পুরো অর্থ তুলে নেওয়ার জন্য এক্সিটের আবেদন এসেছে ২৪৫ কোটি টাকার।

উপজেলা থেকেই উদ্যোক্তা খুঁজবে বাংলাদেশ ব্যাংক-মিলবে ২০ লাখ টাকা

উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।

রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।

৮ সপ্তাহে বাংলা কিউআরে ৩,৫৭৮ কোটি টাকার লেনদেন

দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। ‘এক দেশ, এক কিউআর’ নীতি বাধ্যতামূলক করার পর ক্যাশলেস লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। গত আট সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৭৮ কোটি ৭৪ লাখ টাকা।