স্থানীয় সরকার

গ্রামীণ এলাকায় নির্মাণাধীন একটি সামাজিক অবকাঠামো পরিদর্শন করছেন স্থানীয় বাসিন্দা ও প্রকৌশলী

এমপিদের সামাজিক কাজে বরাদ্দ আসছে ২,৫৯০ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনী এলাকায় ৫০ হাজার সামাজিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে ২ হাজার ৫৯০ কোটি টাকার একটি নতুন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। তবে চলতি ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অননুমোদিত নতুন প্রকল্প তালিকাতেও উদ্যোগটি রাখা হয়নি, যদিও প্রস্তাবে বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের আগস্ট থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ […]

দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রাম সড়ক পুনর্বাসনে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

গ্রামীণ সড়কে পরীক্ষামূলকভাবে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ

গ্রামীণ সড়কের স্থায়িত্ব বাড়াতে প্রথম বছরে পরীক্ষামূলকভাবে ১০০ কিলোমিটার সড়কে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

পরীক্ষামূলক প্রয়োগের পর প্রযুক্তিটির কার্যকারিতা ও স্থায়িত্ব মূল্যায়ন করা হবে এবং ফল সন্তোষজনক হলে পর্যায়ক্রমে অন্যান্য গ্রামীণ সড়কেও এর ব্যবহার সম্প্রসারণ করা হবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি একনেকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন।

রাবার বিটুমিন হলো ব্যবহৃত টায়ারের রাবার প্রক্রিয়াজাত করে সাধারণ বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি সড়ক নির্মাণ উপকরণ।

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দের অতিরিক্ত আড়াই হাজার কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য আরও ২,৫০০ কোটি টাকা চায় এলজিআরডি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য চলতি ২০২৬–২৭ অর্থবছরে অতিরিক্ত ২,৫০০ কোটি টাকা চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রস্তাবটি অনুমোদিত হলে ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা বিদ্যমান ৩,২৫৫ কোটি টাকা থেকে ৭৬ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫,৭৫৫ কোটি টাকায় দাঁড়াবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

৭৫০ ইউনিয়নে ক্ষুদ্র অবকাঠামো উন্নয়নে ৬৫১ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক দেশের ৩০০ উপজেলার ৭৫০ ইউনিয়নে ক্ষুদ্র অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। ছোট সড়ক, কালভার্ট, ঘাটলার মতো ৩০ হাজারের বেশি অবকাঠামো নির্মাণে মোট ৬৫০.৯৩ কোটি টাকা ব্যয় হবে। গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন কর্মসূচির চতুর্থ পর্যায় শীর্ষক প্রকল্প (পিআরডিপি–৪) সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। চূড়ান্ত […]