কৃষি ও খাদ্য

কৃষি উচ্চশিক্ষায় ২,২৪৮ কোটি টাকার প্রস্তাব, নকশা ও ব্যয়ের ব্যাখ্যা চায় কমিশন

কৃষি উচ্চশিক্ষা শক্তিশালী করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় ২ হাজার ২৪৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে গবেষণাকেন্দ্রের নকশা, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন খাতে প্রস্তাবিত ব্যয়ের যৌক্তিকতা আরও স্পষ্ট করার কথা বলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য তৈরি কার্যপত্রে এসব বিষয় আলোচনার জন্য তুলে ধরা হয়েছে। এগুলো প্রকল্প পর্যালোচনার […]

২ কোটি ৯০ লাখ টাকার পোনা ছাড়তে ৪৭.৫৫ কোটির প্রকল্প

চার জেলার ২৯টি বাঁওড়ে ২ কোটি ৯০ লাখ টাকার রুই ও দেশি ছোট প্রজাতির মাছের পোনা ছেড়ে উৎপাদন ১০ শতাংশ বাড়াতে চায় মৎস্য অধিদপ্তর। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা, যা পোনার ব্যয়ের প্রায় ১৬.৪ গুণ। অর্থাৎ প্রকল্পের মোট ব্যয়ের মাত্র ৬.১০ শতাংশ যাবে পোনা ছাড়ায়। […]

কৃষি উচ্চশিক্ষার ২,২৯৮ কোটি টাকার প্রকল্পে ১৪৪ কোটি টাকা পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে জলবায়ু সহনশীল কৃষি শিক্ষা ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নেওয়া প্রায় ২ হাজার ২৯৮ কোটি টাকার একটি প্রকল্পে ১৪৩ কোটি ৯১ লাখ টাকা পরামর্শক ব্যয়ের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বিশ্ববিদ্যালয়ে ভবন থাকার পরও প্রকল্প কার্যালয়ের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা ভাড়া এবং অর্থ বিভাগের জনবল কমিটির সুপারিশ […]

তিন দেশ থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

কৃষি উৎপাদন সচল রাখতে বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন এমওপি, ৪০ হাজার টন ডিএপি এবং ৪০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।