দক্ষতা ও কর্মসংস্থান

১.১০ লাখ মানুষকে দক্ষ করতে ২,৮১২ কোটি টাকার প্রকল্প

কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৮০ জনকে দক্ষ করে তুলতে ২ হাজার ৮১২ কোটি ২২ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে সমবায় অধিদপ্তর। প্রস্তাবিত মোট ব্যয়কে প্রশিক্ষণার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু ব্যয় দাঁড়ায় প্রায় ২ লাখ ৫৫ হাজার ৪৭১ টাকা। তবে এই হিসাবে প্রশিক্ষণের পাশাপাশি ঋণ তহবিল, প্রকল্প পরিচালনা ও অন্যান্য […]

কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তরুণ আনসার–ভিডিপি সদস্যরা

১০ হাজার আনসার–ভিডিপি সদস্যের প্রশিক্ষণে ৫০ কোটি টাকার প্রকল্প

দেশের ১০ হাজার তরুণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করতে ৪৯ কোটি ৯৬ লাখ টাকার একটি প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তরুণ সদস্যদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ’ শীর্ষক প্রকল্পটির পুরো অর্থ সরকারি কোষাগার থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাস্তবায়নকাল ২০২৬ সালের […]

আরও ৫০ হাজার যুবক পাবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

দেশের ৪৮ জেলায় একই ধরনের একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প চলমান থাকার মধ্যেই দেশের সব মহানগরের ৫০ হাজার ১০০ কর্মপ্রত্যাশী যুবক-যুব নারীকে প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি ১০ লাখ টাকার আরেকটি প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘দেশের সকল মহানগরীতে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদপ্তর এবং পুরো ব্যয় […]

আইটি ও হাই-টেক পার্ক প্রকল্প

১২ জেলার বদলে আট স্থানে আইটি পার্ক: ব্যয় বাড়ছে ৪৮ শতাংশ

নয় বছরে ৪৫ শতাংশ কাজ শেষ হওয়া জেলা পর্যায়ের আইটি ও হাই-টেক পার্ক প্রকল্পের ব্যয় প্রায় ৪৮ শতাংশ বাড়িয়ে ২ হাজার ৭৩০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ আরও আড়াই বছর বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৭ সালের জুলাইয়ে এবং […]