আমাদের স্পেশাল

গুড়া–সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প

ভারতের ঋণ বাতিল: বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে ব্যয় বাড়ছে ৮৯ ভাগ

আট বছর আগে নেওয়া বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের মূল নির্মাণকাজ এখনো গতি পায়নি। এর মধ্যেই প্রকল্পটির ব্যয় প্রায় দ্বিগুণ এবং মেয়াদ আড়াই গুণ করার প্রস্তাব দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ২০১৮ সালে প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। প্রথম সংশোধনীতে তা ৪ হাজার ৯৯০ কোটি ৫৯ লাখ টাকা বা ৮৯ দশমিক ৪৪ […]

এক্সপ্রেসওয়ে ও বড় নদীর ওপর সেতুকে গুরুত্ব দিয়ে দেশের ট্রাংক মহাসড়ক নেটওয়ার্ক পরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

মহাসড়কের নতুন মহাপরিকল্পনা চীনের হাতে

দেশের মহাসড়ক ও বড় নদীর ওপর নতুন সেতু নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির দায়িত্ব পাচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। অথচ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে তৈরি সমন্বিত সড়ক মহাপরিকল্পনার কাজ প্রায় শেষ হলেও সেটি এখনো সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। এ অবস্থায় চীনের অনুদানে ‘এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক ও বড় নদী পারাপারের সেতুকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের ট্রাংক হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা […]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শাহজালালের তৃতীয় টার্মিনাল: আধা শতাংশ কাজ বাকি রেখে ব্যয় বাড়ছে ৯০২ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজ ৯৯ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে। মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ কাজ বাকি থাকা অবস্থায় প্রকল্পটির ব্যয় আরও ৯০২ কোটি ১৫ লাখ টাকা বা ৪ দশমিক ২২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে নির্মাণকাজের অতিরিক্ত তদারকি, পরামর্শকদের কর্মকাল বৃদ্ধি, ২০২৭ […]

ক্ষতিগ্রস্তদের জমিতে আমলাদের ফ্ল্যাট: বাতিল বরাদ্দ ফেরাতে আবেদন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই জমির ১ দশমিক ১৫ একর জায়গায় সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ ও ‘কর্ণফুলী’ নামে চারটি আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু করা হয়।