প্রেস রিলিজ

এআই দক্ষতা উন্নয়নে দক্ষিণ কোরিয়ার ১ কোটি ৩০ লাখ ডলার অনুদান

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রযুক্তিশিল্পের সংযোগ শক্তিশালী করতে ১ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ১৫৯ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। ‘ফস্টারিং ইনোভেটিভ টেকনোলজি এক্সপার্টস উইথ আ ফোকাস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া […]

মানবাধিকার লঙ্ঘনের তদন্ত অভিযুক্ত বাহিনীকে দেওয়া যাবে না

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বা গুমের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বাহিনীকে সেই অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলেছেন, অভিযুক্ত বাহিনীকে তদন্তের দায়িত্ব দেওয়ার বিধান স্বার্থের সংঘাত তৈরি করবে এবং ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সংকুচিত করবে।

বুধবার রাজধানীর বিডিবিএল ভবনে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন ২০২৬ (খসড়া): প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

ডিউক অব এডিনবরার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটিকে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে বৈশ্বিকভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক পুরস্কার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি প্রদান করা হয়েছে। ডিউক অফ এডিনবরার একটি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। গত ৯ সেপ্টেম্বর ২০২৫, ঢাকার রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ারের হাতে এই ট্রফি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অনুষ্ঠানটি […]