প্রকল্পের মেয়াদ শেষেও গ্যাসকুপ খনন শুরু হয়নি ডুপিটিলা ও কৈলাশটিলায়
দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে সিলেটে দুটি অনুসন্ধান কূপ খননের জন্য নেওয়া ৬৪৬.৪৮ কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেও কাজ হয়েছে মাত্র প্রায় ১৬ শতাংশ। জমি অধিগ্রহণে জটিলতা, স্থানীয়দের আপত্তি এবং প্রকল্প সংশোধনের প্রস্তাব পাঠাতে বিলম্বে আটকে আছে ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বর কূপ খননের উদ্যোগ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন […]