সড়ক ও মহাসড়ক

এক্সপ্রেসওয়ে ও বড় নদীর ওপর সেতুকে গুরুত্ব দিয়ে দেশের ট্রাংক মহাসড়ক নেটওয়ার্ক পরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

মহাসড়কের নতুন মহাপরিকল্পনা চীনের হাতে

দেশের মহাসড়ক ও বড় নদীর ওপর নতুন সেতু নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির দায়িত্ব পাচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। অথচ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে তৈরি সমন্বিত সড়ক মহাপরিকল্পনার কাজ প্রায় শেষ হলেও সেটি এখনো সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। এ অবস্থায় চীনের অনুদানে ‘এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক ও বড় নদী পারাপারের সেতুকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের ট্রাংক হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা […]

মেয়াদ বাড়াল না বিশ্বব্যাংক, উইকেয়ারে বাতিল ৪,১২৪ কোটি টাকার ঋণ

সড়কের এক প্রকল্পে ৪,১২৪ কোটি টাকার ঋণ বাতিল বিশ্বব্যাংকের

ক দশক বিরতির পর বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়ক উন্নয়ন কার্যক্রমে ঋণসহায়তা নিয়ে ফিরেছিল বিশ্বব্যাংক। কিন্তু প্রত্যাবর্তনের সেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয়নি সংস্থাটি। একই সঙ্গে প্রকল্পটির ৩৩ কোটি ৫৩ লাখ ডলারের অব্যবহৃত ঋণ বাতিল করা হয়েছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ১২৪ কোটি ১৯ লাখ টাকা।

প্রতিশ্রুত ৫০ কোটি ডলার ঋণের প্রায় ৬৭ শতাংশ বাতিল হওয়ায় পশ্চিমাঞ্চলীয় অর্থনৈতিক করিডর ও আঞ্চলিক উন্নয়ন কর্মসূচির (উইকেয়ার) প্রথম পর্যায়ের আকার ১৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ডলারে নেমেছে। প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে সড়ক ও জনপথ অধিদপ্তরসহ বাস্তবায়নকারী সংস্থাগুলো সময় পাচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

১৭ হাজার কোটি টাকার ঢাকা–সিলেট সড়ক প্রকল্প স্থবির

রাজধানী ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ১৬ হাজার ৯১৯ কোটি টাকা ব্যয় ধরে নেয়া “সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ণ” শীর্ষক প্রকল্পে চার বছর আট মাসে ব্যয় হয়েছে মাত্র ৩ হাজার ২৬১ কোটি টাকা। আগামী বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া প্রকল্পটিকে এ পর্যন্ত মোট প্রাক্বলিত ব্যয়ের ১৯.২৭ শতাংশ অর্থ ব্যয় করে […]