আবাসন

InfraBangla.Com

সচিবালয়ের নতুন ২১তলায় প্রধানমন্ত্রীর না: এবার স্টিল ভবনের প্রস্তাব

৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ সচিবালয়ে ২১তলা ভবন নির্মাণ করতে চেয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কিন্তু সেই প্রস্তাবে সায় না দিয়ে পুরো সচিবালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে বিস্তারিত সমীক্ষার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সেই সমীক্ষার কাজ শুরুর আগেই সচিবালয়ে একটি টিনশেডের জায়গায় স্টিলের কাঠামোর একটি অফিস ভবন নির্মাণে আলাদা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

নতুন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ ৩৭ হাজার টাকা, যার পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়ার কথা বলা হয়েছে।

আহত জুলাই যোদ্ধাদের জন্য ১,৫৬০ ফ্ল্যাট

  সরকার ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ১ হাজার ৩৪৪ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে, যেখানে ১৫টি ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রতিটি ভবনে থাকবে ১৪টি তলা এবং […]

সচিবালয়ে ২৫ তলা ভবনের পরিকল্পনা, উঠছে যৌক্তিকতা প্রশ্ন

সচিবালয়ের নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান অবস্থার মধ্যেই বিদ্যমান কম্পাউন্ডের মধ্যে একটি ২৫ তলা ভবন নির্মাণ করতে চায় সরকার। রাজধানীর শেরেবাংলানগরে সচিবালয় স্থানান্তরের গুঞ্জনের মধ্যেই ৭২৯.১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো একটি প্রস্তাব পর্যালোচনা করতে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা আয়োজন করতে যাচ্ছে পরিকল্পনা […]