বাজেট

সরকারি কর্মীদের বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতনস্কেল-২০২৬’ অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর […]

খসড়া পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর হিসেবে ধরা হতে পারে। এরপর ধাপে ধাপে বেতন ও অন্যান্য সুবিধা বাড়িয়ে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নবম পে-স্কেলে শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা এবার মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সচিব কমিটি ইতোমধ্যে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।