উন্নয়ন বাজেট

পাহাড়ে বিদ্যুৎ সম্প্রসারণে ২১৫০ কোটি টাকা দেবে এডিবি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ৫০ লাখ ডলারের সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে।

ঋণ পরিশোধের ৪০ শতাংশও মেটেনি নতুন বিদেশি অর্থছাড়ে

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ যে পরিমাণ বিদেশি ঋণ ও অনুদান পেয়েছে, তা দিয়ে একই মাসের বৈদেশিক ঋণ পরিশোধ ব্যয়ের ৪০ শতাংশও মেটেনি। উন্নয়ন সহযোগীরা জুলাইয়ে বাংলাদেশকে ১৮ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার ছাড় করেছে। বিপরীতে পুরোনো বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারকে ব্যয় করতে হয়েছে ৪৫ কোটি ৩ লাখ ২৩ হাজার […]

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়ন করেছে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ। তিন লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকার এডিপির বিপরীতে মাসটিতে ব্যয় হয়েছে মাত্র ২ হাজার ১২১ কোটি ১৮ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) জুলাই মাসের এডিপি […]

দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রাম সড়ক পুনর্বাসনে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

একনেকে ৯ হাজার ৩৩৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা দেওয়া হবে। বাকি অর্থ প্রকল্প ঋণ থেকে সংগ্রহ করা হবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।