রাজনীতি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে মুখোমুখি ফখরুল-অলি

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন

গণতন্ত্র চূড়ান্ত গন্তব্য নয়, চলমান প্রক্রিয়া: ড. ইমরান মতিন

ণতন্ত্রকে কোনো চূড়ান্ত গন্তব্য হিসেবে না দেখে একটি চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

তিনি বলেছেন, প্রতিটি সমাজকেই পরিবর্তিত বাস্তবতায় গণতন্ত্রকে পুনর্বিবেচনা ও পুনর্কল্পনা করতে হয়।

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন-এ সোমবার আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা ও ভবিষ্যৎ’ শীর্ষক বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডি আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্রের প্রত্যাবর্তন: ২০২৬ সালের প্রতিফলন ও শিক্ষা’।

সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান অবস্থা, এ পর্যন্ত অর্জিত অগ্রগতি এবং গণতান্ত্রিক উত্তরণকে শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

আলোচকেরা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রত্যাবর্তন কোনো চূড়ান্ত অর্জন নয়, বরং একটি নতুন রাজনৈতিক যাত্রার সূচনা।

জনগণের অংশগ্রহণেই ষড়যন্ত্র প্রতিহত হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটার অংশগ্রহণ বাড়লে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত ফলাফল প্রকাশ করবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি […]