সেতু ও টানেল

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ১২০ একর জমি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমি ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে কর্তৃপক্ষের বোর্ড।

সেতু কর্তৃপক্ষের বোর্ড সদস্যদের সভার সম্মানী বেড়ে ১৫ হাজার টাকা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সদস্যদের প্রতিটি সভায় অংশগ্রহণের সম্মানী ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি সভায় একজন সদস্যের সম্মানী বাড়ছে ৭ হাজার টাকা বা ৮৭ দশমিক ৫০ শতাংশ।

শুরু হয়েছে পদ্মা সেতুতে ডিজিটাল টোলের গাড়ি নিবন্ধন

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমে গাড়ি নিবন্ধন আজ সোমবার শুরু হয়েছে। এই নিবন্ধনের ভিত্তিতে আগামী ১৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে সেতুটিতে ইলেকট্রনিক সিস্টেমে টোল পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, সাতটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা ৩৬টি ব্যাংকের অ্যাপ থেকে হিসাবধারীরা তাদের যানবাহন নিবন্ধন করে অগ্রিম টাকা পরিশোধ করতে পারবেন। টোলপ্লাজায় স্থাপন করা ক্যামেরা এসব গাড়ির নাম্বারপ্লেট সনাক্ত করার মাধ্যমে টোলের পরিমাণ কেটে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে দেবে।

যমুনা সেতুর রেল ট্র্যাক অপসারণ করে সড়ক লেন প্রশস্ত করার উদ্যোগ

যমুনায় পৃথক রেলওয়ে সেতু চালু হওয়ার পর যমুনা বহুমুখী সেতু থেকে অব্যবহৃত রেল ট্র্যাক সরিয়ে সড়ক লেন প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল চালু হচ্ছে ১৫ সেপ্টেম্বর

পদ্মা সেতু পারাপারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু হচ্ছে। এই সিস্টেমে টোল দেওয়ার আগে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে যানবাহনের নিবন্ধন প্রক্রিয়া।