মানুষ–প্রাণী–পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় ২,৭৬০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় তিন হাজার একশ কোটি টাকার বেশি ব্যয় ধরে একটি প্রকল্প নিতে যাচ্ছে সরকার। এতে ২২ কোটি ৫০ লাখ ডলার বা ২,৭৬০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়েছে বহুজাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাংক। নতুন রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো এবং মহামারিসহ স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি […]