পরিবহন

২০৩০ সালের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন

দেশের রেল যোগাযোগে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে যুক্ত করে নারায়ণগঞ্জ সদর থেকে জয়দেবপুর পর্যন্ত রুটে চালু করা হবে বৈদ্যুতিক ট্রেন। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পুরোনো দুই মেট্রো নির্মাণ ব্যয় বাড়ছে ১ লাখ ১০ হাজার কোটি

গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকার প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় উঠছে। একই সভায় চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের ব্যয় মোট ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা বাড়ানোর প্রস্তাবও পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৬ সেপ্টেম্বর) […]

নারায়ণগঞ্জ–জয়দেবপুর পথে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করতে নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রেলপথের ৫২ দশমিক ৩২ কিলোমিটার অংশে ইলেকট্রিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্র্যাকশন অ্যালং নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর সেকশন অব বাংলাদেশ রেলওয়ে’ প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে উপস্থাপন করা হচ্ছে। আগামী বুধবার […]

দেশেই মেট্রোরেল কোচ কারখানা স্থাপনের প্রস্তাব

মেট্রোরেলের কোচ সংযোজন সক্ষমতা নিশ্চিত করতে দেশেই একটি কারখানা স্থাপন করতে চায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ জন্য এমআরটি লাইন–৬-এর ডিপোতে সেমি নকড ডাউন বা এসকেডি পদ্ধতির একটি মেট্রোরেল কোচ সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা বিবেচনার সুপারিশ করা হয়েছে। গাবতলী থেকে পুরান ঢাকা ও ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত এমআরটি লাইন–২ প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প […]