বিদ্যুৎ ও জ্বালানি

রামপাল বিদ্যুৎকেন্দ্র

চূড়ান্ত হয়নি রামপালের বিদ্যুতের ক্রয়মূল্য

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার তিন বছরের বেশি সময় পেরিয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হলেও সরকার কোন দামে তা কিনবে, সেই দাম নির্ধারণের প্রক্রিয়া এখনো চলছে বলে জানিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ—আইএমইডি। একই সঙ্গে কেন্দ্রটির জ্বালানি কেনার অর্থ জোগাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে বকেয়া বিল আদায় এবং ব্যাংক থেকে […]

প্রকল্পের মেয়াদ শেষেও গ্যাসকুপ খনন শুরু হয়নি ডুপিটিলা ও কৈলাশটিলায়

দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে সিলেটে দুটি অনুসন্ধান কূপ খননের জন্য নেওয়া ৬৪৬.৪৮ কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেও কাজ হয়েছে মাত্র প্রায় ১৬ শতাংশ। জমি অধিগ্রহণে জটিলতা, স্থানীয়দের আপত্তি এবং প্রকল্প সংশোধনের প্রস্তাব পাঠাতে বিলম্বে আটকে আছে ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বর কূপ খননের উদ্যোগ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন […]

কৃষিতে ডিজেলের ব্যবহার কমাতে ৫০ হাজার ৮০০টি ডিজেলচালিত সেচযন্ত্র এবং ১০০টি বিদ্যুৎচালিত গভীর নলকূপকে সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনা করেছে সরকার।

৭ হাজার কোটি টাকায় সৌরচালিত হবে ৫০ হাজার ৯০০ সেচযন্ত্র

কৃষিতে ডিজেলের ব্যবহার কমাতে ৫০ হাজার ৮০০টি ডিজেলচালিত সেচযন্ত্র এবং ১০০টি বিদ্যুৎচালিত গভীর নলকূপকে সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনা করেছে সরকার। এ জন্য প্রায় ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে কৃষি মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে ২৬ হাজার ৭১১ টন ডিজেল সাশ্রয় হবে এবং জ্বালানি আমদানি বাবদ বৈদেশিক মুদ্রার খরচ কমবে ৩৬১ কোটি ৪১ লাখ […]

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা প্রকল্প

সক্ষমতা বাড়াতে ১৩ তলা ভবন চায় বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে দুইটি বেজমেন্টসহ ১৩ তলা নতুন ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নতুন ভবন তৈরির আগে বর্তমান ভবন সংস্কার, সম্প্রসারণ বা পুনর্বিন্যাস করে প্রস্তাবিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যায় কি না, তা যাচাইয়ের নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। ‘বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পর্যালোচনায় এ নির্দেশ দেওয়া হয়েছে। গত […]