জাতীয়

কৃষি উচ্চশিক্ষায় ২,২৪৮ কোটি টাকার প্রস্তাব, নকশা ও ব্যয়ের ব্যাখ্যা চায় কমিশন

কৃষি উচ্চশিক্ষা শক্তিশালী করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় ২ হাজার ২৪৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে গবেষণাকেন্দ্রের নকশা, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন খাতে প্রস্তাবিত ব্যয়ের যৌক্তিকতা আরও স্পষ্ট করার কথা বলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য তৈরি কার্যপত্রে এসব বিষয় আলোচনার জন্য তুলে ধরা হয়েছে। এগুলো প্রকল্প পর্যালোচনার […]

অর্থ ছাড়ের জটে দরিদ্র নারীদের ঋণ, ৩৮০ কোটি টাকার প্রকল্পে ব্যয় শূন্য

গ্রামের দরিদ্র নারীদের কর্মসংস্থান ও আয় বাড়াতে নেওয়া একটি প্রকল্পে অর্থ ছাড়ের জট তৈরি হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসে প্রকল্পটির কোনো টাকা ছাড় হয়নি, ব্যয়ও হয়নি। এ সময়ে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণের অগ্রগতিও শূন্য। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরেসপো)—২য় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির […]

দূষণ নজরদারি বাড়াতে ৬৯১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

দেশে বায়ু ও পানিদূষণ পর্যবেক্ষণ এবং পরিবেশবিধি কার্যকর করার সক্ষমতা বাড়াতে ৬৯০ কোটি ৬৬ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে পরিবেশ অধিদপ্তর। এই প্রকল্পে বায়ুর মান পর্যবেক্ষণের নেটওয়ার্ক উন্নয়ন, পরীক্ষাগার নির্মাণ ও আধুনিকায়ন, দূষণের পূর্বাভাস দেওয়া এবং শিল্পকারখানার নির্গমন পরীক্ষার ব্যবস্থা জোরদার করা হবে। ‘Integrated Pollution Management Project under the BCAP’ নামের প্রকল্পটি বাংলাদেশ সরকার […]

২ কোটি ৯০ লাখ টাকার পোনা ছাড়তে ৪৭.৫৫ কোটির প্রকল্প

চার জেলার ২৯টি বাঁওড়ে ২ কোটি ৯০ লাখ টাকার রুই ও দেশি ছোট প্রজাতির মাছের পোনা ছেড়ে উৎপাদন ১০ শতাংশ বাড়াতে চায় মৎস্য অধিদপ্তর। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা, যা পোনার ব্যয়ের প্রায় ১৬.৪ গুণ। অর্থাৎ প্রকল্পের মোট ব্যয়ের মাত্র ৬.১০ শতাংশ যাবে পোনা ছাড়ায়। […]