নগরায়ন

নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ

নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ঘর নির্মাণ, মেরামত ও উন্নয়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের সহজ শর্তের ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে আয় করেন এবং ব্যাংক থেকে গৃহঋণ পান না, এমন পরিবারগুলোকে এ প্রকল্পের আওতায় আনা হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ নামের […]

আইটি ও হাই-টেক পার্ক প্রকল্প

১২ জেলার বদলে আট স্থানে আইটি পার্ক: ব্যয় বাড়ছে ৪৮ শতাংশ

নয় বছরে ৪৫ শতাংশ কাজ শেষ হওয়া জেলা পর্যায়ের আইটি ও হাই-টেক পার্ক প্রকল্পের ব্যয় প্রায় ৪৮ শতাংশ বাড়িয়ে ২ হাজার ৭৩০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ আরও আড়াই বছর বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৭ সালের জুলাইয়ে এবং […]

দুই বছরে এআই প্রশিক্ষণ পাবেন ১১,২০০ যুব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে দেশের ৬৪টি জেলায় একযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২ আগস্ট শুরু হচ্ছে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ জুলাই প্রকাশের পরিকল্পনা রয়েছে।

InfraBangla.Com

সচিবালয়ের নতুন ২১তলায় প্রধানমন্ত্রীর না: এবার স্টিল ভবনের প্রস্তাব

৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ সচিবালয়ে ২১তলা ভবন নির্মাণ করতে চেয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কিন্তু সেই প্রস্তাবে সায় না দিয়ে পুরো সচিবালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে বিস্তারিত সমীক্ষার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সেই সমীক্ষার কাজ শুরুর আগেই সচিবালয়ে একটি টিনশেডের জায়গায় স্টিলের কাঠামোর একটি অফিস ভবন নির্মাণে আলাদা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

নতুন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ ৩৭ হাজার টাকা, যার পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়ার কথা বলা হয়েছে।