ইনফ্রাবাংলা প্রতিবেদন — সব খবর

লাকসাম–চিনকি আস্তানা–চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্প

লাকসাম–চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরে ব্যয় হবে ১৬,৯৫৫ কোটি টাকা

ইনফ্রাবাংলা প্রতিবেদন

লাকসাম–চিনকি আস্তানা–চট্টগ্রাম রেলপথের ১৩১ দশমিক ২০ কিলোমিটার মিটারগেজ ডাবল লাইন ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরে ১৬ হাজার ৯৫৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার দেবে ২ হাজার ৮২৫ কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক—ইআইবির কাছ থেকে ১৪ হাজার ১৩০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের […]

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা প্রকল্প

সক্ষমতা বাড়াতে ১৩ তলা ভবন চায় বিপিসি

ইনফ্রাবাংলা প্রতিবেদন

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে দুইটি বেজমেন্টসহ ১৩ তলা নতুন ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নতুন ভবন তৈরির আগে বর্তমান ভবন সংস্কার, সম্প্রসারণ বা পুনর্বিন্যাস করে প্রস্তাবিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যায় কি না, তা যাচাইয়ের নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। ‘বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পর্যালোচনায় এ নির্দেশ দেওয়া হয়েছে। গত […]

৪,৪১০ কোটি টাকার প্রকল্পে ড্রেজিংয়ের মাটি আবার নদীতে

ইনফ্রাবাংলা প্রতিবেদন

সরকারি ব্যয়ে ৪ হাজার ৪০৯ কোটি ৯৪ লাখ টাকার প্রকল্পে খনন করা মাটি আবার নদীতেই এসে জমছে। পুরাতন ব্রহ্মপুত্র ও ধরলা নদীর খনন করা বিভিন্ন অংশে নতুন করে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পলি জমেছে। পুনর্ভবায় পলি জমার হার ১৫ থেকে ২০ শতাংশ এবং তুলাই নদীতে ৭ থেকে ১০ শতাংশ। ফলে নাব্যতা ধরে রাখতে একই […]

৪০৮ কোটি টাকার গ্যাস প্রকল্পে বাহুল্য ব্যয় কাটার নির্দেশ

ইনফ্রাবাংলা প্রতিবেদন

নোয়াখালীর তিনটি কূপে সম্ভাব্য ৬৪৬ বিলিয়ন ঘনফুট বা বিসিএফ গ্যাসের সন্ধানে ৪০৮ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চায় বাপেক্স। তবে কূপ খননের এই প্রকল্পে সম্মানী, চিকিৎসা, গাড়ি মেরামত, ইন্টারনেট ও প্রচারসহ বেশ কিছু খাতে প্রশ্নবিদ্ধ ব্যয় ধরা হয়েছে। পরিকল্পনা কমিশন এসব ব্যয় বাদ দেওয়া বা কমানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের […]

চট্টগ্রামে উঠে এলো বিনিয়োগের বাধা-সম্ভাবনা

ইনফ্রাবাংলা প্রতিবেদন

শিল্প ও বিনিয়োগের হালনাগাদ তথ্য নিয়ে সমন্বিত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), যেখানে শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান ও বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান এবং বিনিয়োগকারীদের সমস্যার তথ্যও অন্তর্ভুক্ত করা হবে।

এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) কারিগরি সহায়তায় ‘সার্ভে অব ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ পরিচালনা করছে বিডা।

দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রাম সড়ক পুনর্বাসনে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

একনেকে উঠছে ১১ প্রকল্প

ইনফ্রাবাংলা প্রতিবেদন

দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রাম সড়ক পুনর্বাসনে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প’ শীর্ষক প্রস্তাবটি বুধবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় একনেক সভায় উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।

স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দের অতিরিক্ত আড়াই হাজার কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য আরও ২,৫০০ কোটি টাকা চায় এলজিআরডি

ইনফ্রাবাংলা প্রতিবেদন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য চলতি ২০২৬–২৭ অর্থবছরে অতিরিক্ত ২,৫০০ কোটি টাকা চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রস্তাবটি অনুমোদিত হলে ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা বিদ্যমান ৩,২৫৫ কোটি টাকা থেকে ৭৬ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫,৭৫৫ কোটি টাকায় দাঁড়াবে।