বিশেষ প্রতিনিধি — সব খবর

বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়বে ২৩%, বাংলাদেশের খাদ্য আমদানিতে বাড়তি চাপ

বিশেষ প্রতিনিধি

বিশ্ববাজারে চলতি বছর পণ্যমূল্য ২৩ দশমিক ১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এতে পণ্যমূল্য ২০১৩ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, যার নেতৃত্বে থাকবে জ্বালানির ৩২ শতাংশ মূল্যবৃদ্ধি। আগামী বছর সামগ্রিক পণ্যমূল্য কিছুটা কমলেও চাল, গম ও ভোজ্যতেলের দাম আরও বাড়ার পূর্বাভাস বাংলাদেশের খাদ্য আমদানি ব্যয়ে বাড়তি চাপের আশঙ্কা তৈরি করেছে। বুধবার […]

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে এডিবির ১০ কোটি ডলার ঋণ নেওয়ার উদ্যোগ

বিশেষ প্রতিনিধি

সরকারি কেনাকাটায় অনিয়মের ঝুঁকি কমানো, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা আনা এবং দুর্নীতি প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১০ কোটি ডলার ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর বাইরে ২০২৯ অর্থবছরে আরও ১০ কোটি ডলার ঋণ পাওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে। প্রস্তাবিত এই কর্মসূচির আওতায় সরকারি কেনাকাটার ইলেকট্রনিক ব্যবস্থা (ই-জিপি) আধুনিকায়ন, সরকারি […]

কৃষি উচ্চশিক্ষায় ২,২৪৮ কোটি টাকার প্রস্তাব, নকশা ও ব্যয়ের ব্যাখ্যা চায় কমিশন

বিশেষ প্রতিনিধি

কৃষি উচ্চশিক্ষা শক্তিশালী করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় ২ হাজার ২৪৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তবে গবেষণাকেন্দ্রের নকশা, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন খাতে প্রস্তাবিত ব্যয়ের যৌক্তিকতা আরও স্পষ্ট করার কথা বলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য তৈরি কার্যপত্রে এসব বিষয় আলোচনার জন্য তুলে ধরা হয়েছে। এগুলো প্রকল্প পর্যালোচনার […]

রামপাল বিদ্যুৎকেন্দ্র

চূড়ান্ত হয়নি রামপালের বিদ্যুতের ক্রয়মূল্য

বিশেষ প্রতিনিধি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার তিন বছরের বেশি সময় পেরিয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হলেও সরকার কোন দামে তা কিনবে, সেই দাম নির্ধারণের প্রক্রিয়া এখনো চলছে বলে জানিয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ—আইএমইডি। একই সঙ্গে কেন্দ্রটির জ্বালানি কেনার অর্থ জোগাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে বকেয়া বিল আদায় এবং ব্যাংক থেকে […]

কর্মসংস্থানে অগ্রাধিকার, ইশতেহারের সঙ্গে মিলতে হবে নতুন প্রকল্প

বিশেষ প্রতিনিধি

কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো ও সামাজিক সুরক্ষায় নতুন উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলেছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে শর্ত দিয়েছে, প্রস্তাবিত প্রকল্পকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ২০২৬–২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্প অন্তর্ভুক্তির জন্য জারি করা নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত […]

প্রবাসী আয় সঞ্চয় ও বিনিয়োগে আনতে ১০১ কোটি টাকার প্রকল্প

বিশেষ প্রতিনিধি

প্রবাসীদের পাঠানো অর্থকে সঞ্চয়, পেনশন ও উৎপাদনশীল বিনিয়োগে যুক্ত করতে ১০১ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। ‘বাংলাদেশে প্রবাসী আয়ের কার্যকর ব্যবহার’ শীর্ষক প্রকল্পটিতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সরকারের অনুমোদিত নতুন প্রকল্পের তালিকা বা ‘সবুজ […]

কৃষি উচ্চশিক্ষার ২,২৯৮ কোটি টাকার প্রকল্পে ১৪৪ কোটি টাকা পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে জলবায়ু সহনশীল কৃষি শিক্ষা ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নেওয়া প্রায় ২ হাজার ২৯৮ কোটি টাকার একটি প্রকল্পে ১৪৩ কোটি ৯১ লাখ টাকা পরামর্শক ব্যয়ের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বিশ্ববিদ্যালয়ে ভবন থাকার পরও প্রকল্প কার্যালয়ের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা ভাড়া এবং অর্থ বিভাগের জনবল কমিটির সুপারিশ […]

এডিপি বাস্তবায়নে ১৭ বছরের সর্বনিম্ন হার

বিশেষ প্রতিনিধি

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ বাস্তবায়ন করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা গত ১৭ বছরের একই সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাই ও আগস্টে এডিপির আওতায় মোট ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে, যা টাকার অঙ্কেও গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন […]

এমপিদের সামাজিক প্রতিষ্ঠান প্রকল্পে স্কিম বাছাই ও ব্যয় নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান বাছাইয়ের ভিত্তি স্পষ্ট না হওয়া, চলমান প্রকল্পের ধীরগতি এবং অপ্রয়োজনীয় পরামর্শক ও গাড়ির প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে পরিকল্পনা কমিশন। এসব বিষয় সংশোধন করে ২ হাজার ৫৯০ কোটি টাকার ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বলা হয়েছে, জনস্বার্থ ও […]

একই শহরের মেট্রোরেলে কিলোমিটারপ্রতি ব্যয়ে ৭০ শতাংশ ব্যবধান

বিশেষ প্রতিনিধি

ঢাকায় নতুন ও সংশোধিত তিনটি মেট্রোরেল প্রকল্পের কিলোমিটারপ্রতি ব্যয়ে প্রায় ৭০ শতাংশ পর্যন্ত পার্থক্য দেখা গেছে। একই শহরে একই সরকারি কোম্পানি প্রকল্প তিনটি বাস্তবায়ন করলেও প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ কোটি থেকে ৪ হাজার ৪৯২ কোটি টাকা। তিনটি প্রকল্পের আওতায় মোট ৬৮ দশমিক ৪৪ কিলোমিটার পাতাল ও উড়াল মেট্রোরেল নির্মাণে ব্যয় হবে ২ […]