নিজস্ব প্রতিবেদক — সব খবর

প্রকল্পের মেয়াদ শেষেও গ্যাসকুপ খনন শুরু হয়নি ডুপিটিলা ও কৈলাশটিলায়

নিজস্ব প্রতিবেদক

দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে সিলেটে দুটি অনুসন্ধান কূপ খননের জন্য নেওয়া ৬৪৬.৪৮ কোটি টাকার প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেও কাজ হয়েছে মাত্র প্রায় ১৬ শতাংশ। জমি অধিগ্রহণে জটিলতা, স্থানীয়দের আপত্তি এবং প্রকল্প সংশোধনের প্রস্তাব পাঠাতে বিলম্বে আটকে আছে ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বর কূপ খননের উদ্যোগ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন […]

অর্থ ছাড়ের জটে দরিদ্র নারীদের ঋণ, ৩৮০ কোটি টাকার প্রকল্পে ব্যয় শূন্য

নিজস্ব প্রতিবেদক

গ্রামের দরিদ্র নারীদের কর্মসংস্থান ও আয় বাড়াতে নেওয়া একটি প্রকল্পে অর্থ ছাড়ের জট তৈরি হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসে প্রকল্পটির কোনো টাকা ছাড় হয়নি, ব্যয়ও হয়নি। এ সময়ে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণের অগ্রগতিও শূন্য। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরেসপো)—২য় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির […]

১.১০ লাখ মানুষকে দক্ষ করতে ২,৮১২ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৮০ জনকে দক্ষ করে তুলতে ২ হাজার ৮১২ কোটি ২২ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে সমবায় অধিদপ্তর। প্রস্তাবিত মোট ব্যয়কে প্রশিক্ষণার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু ব্যয় দাঁড়ায় প্রায় ২ লাখ ৫৫ হাজার ৪৭১ টাকা। তবে এই হিসাবে প্রশিক্ষণের পাশাপাশি ঋণ তহবিল, প্রকল্প পরিচালনা ও অন্যান্য […]

দূষণ নজরদারি বাড়াতে ৬৯১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

দেশে বায়ু ও পানিদূষণ পর্যবেক্ষণ এবং পরিবেশবিধি কার্যকর করার সক্ষমতা বাড়াতে ৬৯০ কোটি ৬৬ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে পরিবেশ অধিদপ্তর। এই প্রকল্পে বায়ুর মান পর্যবেক্ষণের নেটওয়ার্ক উন্নয়ন, পরীক্ষাগার নির্মাণ ও আধুনিকায়ন, দূষণের পূর্বাভাস দেওয়া এবং শিল্পকারখানার নির্গমন পরীক্ষার ব্যবস্থা জোরদার করা হবে। ‘Integrated Pollution Management Project under the BCAP’ নামের প্রকল্পটি বাংলাদেশ সরকার […]

২ কোটি ৯০ লাখ টাকার পোনা ছাড়তে ৪৭.৫৫ কোটির প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

চার জেলার ২৯টি বাঁওড়ে ২ কোটি ৯০ লাখ টাকার রুই ও দেশি ছোট প্রজাতির মাছের পোনা ছেড়ে উৎপাদন ১০ শতাংশ বাড়াতে চায় মৎস্য অধিদপ্তর। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা, যা পোনার ব্যয়ের প্রায় ১৬.৪ গুণ। অর্থাৎ প্রকল্পের মোট ব্যয়ের মাত্র ৬.১০ শতাংশ যাবে পোনা ছাড়ায়। […]

খুলনা ও বরিশালে দুই শ্রম ভবন নির্মাণে ১২৯ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

খুলনা ও বরিশালে শ্রম অধিদপ্তরের জন্য আধুনিক সুবিধাসংবলিত দুটি বহুতল শ্রম ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ১২৯.২৯ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রকল্পটির নাম ‘আধুনিক সুবিধায় খুলনা ও বরিশালে ০২টি বহুতল শ্রম ভবন নির্মাণ’। প্রকল্পের মূল কাজ হবে দুই বিভাগীয় শহরে শ্রম অধিদপ্তরের জন্য দুটি বহুতল ভবন […]

রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি নতুন লোকোমোটিভ কিনা হবে

নিজস্ব প্রতিবেদক

রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এসব লোকোমোটিভ যুক্ত হলে ট্রেন পরিচালনার দক্ষতা ও সময়ানুবর্তিতা বাড়ার পাশাপাশি পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

ফ্যামিলি কার্ডসহ অগ্রাধিকার কর্মসূচি তদারকিতে ৬৪ জেলায় আমলাদের বিশেষ দল

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননসহ সরকারের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন তদারকিতে দেশের ৬৪ জেলার জন্য বিশেষ পরিবীক্ষণ দল গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব দল মাঠপর্যায়ের সমস্যা ও কাজের অগ্রগতি জানিয়ে প্রতি মাসে দুবার প্রতিবেদন দেবে। এর আওতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতিও পর্যবেক্ষণ করা হবে। গত […]

তিন মেট্রোরেলে ব্যয় আড়াই লাখ কোটি টাকা, একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

তিনটি মেট্রোরেল প্রকল্পে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ উত্তর রুটের সম্মিলিত ব্যয় মূল অনুমোদনের তুলনায় ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা বা ১১৭ দশমিক ৭৪ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন […]

২০৩০ সালের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন

নিজস্ব প্রতিবেদক

দেশের রেল যোগাযোগে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে যুক্ত করে নারায়ণগঞ্জ সদর থেকে জয়দেবপুর পর্যন্ত রুটে চালু করা হবে বৈদ্যুতিক ট্রেন। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।