খুলনা ও বরিশালে দুই শ্রম ভবন নির্মাণে ১২৯ কোটি টাকার প্রকল্প

খুলনা ও বরিশালে শ্রম অধিদপ্তরের জন্য আধুনিক সুবিধাসংবলিত দুটি বহুতল শ্রম ভবন নির্মাণে ১২৯.২৯ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। বাস্তবায়নের সময় ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৮

খুলনা ও বরিশালে শ্রম অধিদপ্তরের জন্য আধুনিক সুবিধাসংবলিত দুটি বহুতল শ্রম ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ১২৯.২৯ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রকল্পটির নাম ‘আধুনিক সুবিধায় খুলনা ও বরিশালে ০২টি বহুতল শ্রম ভবন নির্মাণ’। প্রকল্পের মূল কাজ হবে দুই বিভাগীয় শহরে শ্রম অধিদপ্তরের জন্য দুটি বহুতল ভবন নির্মাণ এবং সেখানে আধুনিক সুবিধা নিশ্চিত করা।

প্রকল্পের নাম ও প্রস্তাবিত কার্যক্রম অনুযায়ী, এর লক্ষ্য হলো খুলনা ও বরিশালে শ্রম অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক অবকাঠামো গড়ে তোলা। তবে পরিকল্পনা কমিশনের এ-সংক্রান্ত চিঠিতে ভবনের তলার সংখ্যা, আয়তন, কক্ষ বা অন্যান্য সুযোগ-সুবিধার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের নথি অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নের সময় ধরা হয়েছে জুলাই জুন ২০২৮ পর্যন্ত।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকল্পটি ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

মন্ত্রণালয়ের প্রস্তাব পর্যালোচনার পর পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ প্রকল্পটি ওই তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তর

ট্যাগ: উন্নয়ন প্রকল্প এডিপি খুলনা পরিকল্পনা কমিশন বরিশাল শ্রম অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম ভবন

সম্পর্কিত