ডেঙ্গু প্রতিরোধে ‘যম’ মশার কয়েলের সচেতনতা অভিযান

প্র্র‍াণ গ্রুপ মশার কয়েল

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারের লক্ষ্যে ‘ডেঙ্গুর খেল খতম’ শিরোনামে নয় দিনব্যাপী প্রচারাভিযান পরিচালনা করছে মশার কয়েল ব্র্যান্ড ‘যম’।

অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেডের উদ্যোগে গত ৩০ জুলাই শুরু হওয়া সামাজিক সচেতনতামূলক কার্যক্রমটি আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে ঢাকার কড়াইল ও আব্দুল্লাহপুরের পাশাপাশি নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া ও খুলনায় প্রচারাভিযানের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্থানীয় মানুষকে সচেতন ও সম্পৃক্ত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের জেনারেল ম্যানেজার অরুণাংশ ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিয়ন্ত্রণ নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রচারাভিযানের প্রথম ধাপে বিভিন্ন এলাকায় ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক মাইকিং করা হয়।

মাইকিংয়ে মশার কণ্ঠে ব্যঙ্গাত্মক বার্তা প্রচার করা হয়, যেখানে মানুষকে অসচেতন থাকতে উৎসাহিত করার মাধ্যমে মশার বংশবিস্তারের সুযোগ তৈরির বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের উপস্থাপনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার গুরুত্বকে ভিন্নভাবে তুলে ধরেছে।

প্রচারাভিযানের দ্বিতীয় ধাপে স্থানীয় মানুষের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

এসব অভিযানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলসহ মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ করা হচ্ছে।

একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া এবং নিজ নিজ এলাকার মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

ট্যাগ: কয়েল প্রাণ গ্রুপ মশা