আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২.২ শতাংশ

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১০৫ কোটি ৪০ লাখ ডলার। ফলে গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪২ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।

এদিকে, ১২ আগস্ট একদিনেই প্রবাসীরা বৈধ চ্যানেলে দেশে ১১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এতে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা আরও শক্তিশালী হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায়ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং অর্থনীতিতে তারল্য ধরে রাখতেও সহায়তা করছে। রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বৈদেশিক খাতের ওপর চাপ আরও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: ডলার রেমিট্যান্স

সম্পর্কিত